সারাদেশ

কারাগারের মধ্যে আসামির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর জেলা কারাগারে উত্তম কুমার সাহা (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি নবাবগঞ্জ উপজেলার এক ছাত্রকে বলাৎকার মামলার আসামি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দিনাজপুর জেলা কারাগারে তার মৃত্যু হয়। নিহত উত্তম কুমার সাহা জেলার নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই উপজেলার শিবপুর বোয়ালমারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই উপজেলার শিবপুর গ্রামের এক ছাত্র বলাৎকারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি ১৬ দিন ধরে দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

গত ২৪ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা