সারাদেশ

একযোগে এসে পুলিশের ওপর হামলা করলো জেলেরা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : সারাদেশে ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ ধরা,বহনকরা বিক্রয়করা নিষেধ এরই মধ্যে বরিশালের হিজলায় মেঘনা নদীতে ইলিশ নিধন রোধ অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে নৌপুলিশের একটি টহল দল। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে হামলাকারী জেলেদের ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার হরিনাধপুর ইউনিয়নের বদরপুর এলাকা সংলগ্ন নদীতে এই হামলার ঘটনা ঘটে। হিজলা নৌফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ৮টার দিকে উপজেলার আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ ইউনিট-১ নামে টিম উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি লঞ্চযোগে মেঘনা নদীতে টহলে নামলে বদরপুর এলাকাসংলগ্ন নদীতে জেলেদের মাছ ধরতে দেখে ধাওয়া করে। এসময় জেলেরা পালিয়ে গেলেও কিছুক্ষণ পরে ১০ থেকে ১২টি ট্রলার একযোগে এসে তাদের ঘিরে ধরে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন পাল্টা প্রতিরোধ ও আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছুঁড়েছে।

ওসি আরও জানান, এতে জেলেদের কেউ আহত না হলেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ সময় জেলেদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক নায়েকের হাতে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে পুলিশের ওপর হামলাকারী জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা