সারাদেশ

প্রতিবন্ধী বিদ্যুৎ হত্যার সন্দেহভাজন দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের প্রতিবন্ধী ভ্যানচালক বিদ্যুৎ হত্যার অভিযোগে রিপন হোসেন ও দুলাল প্রামাণিক নামে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাদের নিজবাড়ী সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে ছিনতাইকৃত ভ্যানটি সদর উপজেলার গোকুল নগর এলাকার এক মেকারের দোকান থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিপন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের আক্কাস আলীর ছেলে এবং দুলাল প্রামানিক একই এলাকার শুকুর প্রামাণিকের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি আরও জানান হত্যাকান্ডে অভিযুক্ত মামুন নামেও একজন পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সিংড়া উপজেলার ভ্যানচালক নির্মল কুমার সরকারের ছেলে বিদ্যুৎ তার পিতার অসুস্থতার কারণে ভাড়া খাটার উদ্দেশ্যে গত ২০ অক্টোবর বিকেল চারটার দিকে ভ্যান নিয়ে বের হয়।

এরপর সন্ধ্যা সাতটার দিকে রিপন,দুলাল ও মামুন নামে অভিযুক্ত তিন ছিনতাইকারী যোগসাজশে ভ্যান ছিনতাই করার জন্যে হাতিয়ান্দহ বাজার থেকে মটগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভ্যানটি ভাড়া করে। পথিমধ্যে তারা নওফেল উদ্দিনের ধানক্ষেতের পাশে নির্জন স্থানে পৌঁছালে ভ্যান চালক বিদ্যুতের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা