সারাদেশ

সাভারে রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলতলা এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের সাবেক ছাত্র। নিহতের নাম মোস্তাফিজুর রহমান। তিনি দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা থেকে মোস্তাফিজের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশে পড়ে থাকা ব্যাংকের একটি এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

সাভারের স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেন। পরে, পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের কিছু দূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয়পত্র।

স্থানীয়দের ধারণা, দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন অজ্ঞাত ওই যুবক। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল। সাভার মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ এফ এম সায়েদ জানান, ঘাতকদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা