সারাদেশ

বান্দরবানে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

নিজস্ব প্রতিবেদ, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ‘স্থল মাইন বিস্ফোরণে’ মোহাম্মদ জাবের (১৩) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্তসংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১-ডব্লিউ ক্যাম্পের ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।

বিজিবি সূত্র বলছে, কিছুদিন উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে সাগরে মাছ ধরতে গিয়েছিল। পরে শনিবার ভোর রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত দিয়ে ফিরে আসছিল। এ সময় বাংলাদেশের সীমান্তের ৪০ নম্বর পিলারের ১০০ গজ মিয়ানমার অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে মোহাম্মদ জাবের নিহত হয়।

শনিবার সকাল ৯টায় কয়েকজন রোহিঙ্গাকে কাঁধে বহন করে কাপড় মোড়ানো অবস্থায় একটি বস্তু আনতে দেখে বিজিবির সদস্যরা তল্লাশি চালায়। এ সময় এতে একটি ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা