সারাদেশ

খুলনা শিল্পকলা একাডেমি পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, খুলনা : নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমির নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের মধ্যে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হবে। নির্মাণাধীন ভবনে লিফ্ট ও সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ বুধবার (২১ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমি পরিদর্শন শেষে স্থানীয় সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসকল কথা বলেন।

খুলনার সাংস্কৃতিককর্মীদের সকল দাবির সাথে একমত পোষণ করে প্রতিমন্ত্রী আরও বলেন, শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অধিক সংখ্যক মাইক্রোফোন ও কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা যুক্ত করা হবে।

জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহার সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে সাংস্কৃতিককর্মীদের পক্ষে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা মিজানুর রহমান, সাইদুর রহমান সাইদ ও হুমায়ুন কবীর ববি। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান ।

এর আগে সকালে প্রতিমন্ত্রী খুলনায় অবস্থিত ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর এবং গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ভবন নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন ও মোনাজাতে অংশ নেন।

উদ্বোধন ও পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ১৯৭১: গণহত্যা নির্যাতন আকার্ইভ জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

দুই দফায় ৮ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

শিশু নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা