সারাদেশ

ভোলার লালমোহনে ধর্ষন প্রতিরোধে যুব সমাজের করোনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার লালমোহনে ধর্ষন প্রতিরোধে তরুণদের ভূমিকা ও আইনি প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে লালমোহন প্রেসক্লাব ও ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে থানা কমপাউন্ডে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগপোযোগী সিদ্ধান্তের কারণে অ্যাসিড সন্ত্রাসের মতো ধর্ষণ নামের পাশবিকতা নিয়ন্ত্রণে আইন সংশোধন করে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছেন। ধর্ষণ একটা পাশবিকতা, মানুষ পশু হয়ে যায়। এর ফলে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে জন্য আওয়ামী লীগ সরকার আইনটি সংশোধন করে ধর্ষণ করলে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান রেখে কেবিনেটে সেই আইন পাস করেছে।”

এ সময় তিনি আরো বলেন, “অ্যাসিড নিক্ষেপকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ, সেখানে আমরা আইন সংশোধন করেছিলাম। যে কোনও একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবিলা করা এবং দূর করাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি সমাজ থেকে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।” সেই সাথে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান এমপি শাওন।

এ সময় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেুলর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তারসহ অভিভাবকবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা