সারাদেশ

সরকার দারিদ্র বিমোচনে কাজ করছে : ড. মোমেন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দারিদ্র মুক্ত বাংলাদেশ। এটি একটি অভিশাপ। এই সরকার দারিদ্র বিমোচনে কাজ করছেন। দারিদ্রমুক্ত দেশ গড়তে যেসব সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এসেছে, তাদের মধ্যে ক্যাপ ফাউন্ডেশন অন্যতম। তারা ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি বলেন, আগেও ক্যাপ ফাউন্ডেশন দরিদ্র মানুষকে নৌকা দিয়ে অর্থ উপার্জনের উপায় করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেট সদর উপজেলার খাদিমনগর ছালিয়া গ্রামে অর্ফানেজ ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এটি একটি মহতি উদ্যোগে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কমিউনিটি এগেইনস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্ফানেজ ভিলেজের কমিউনিটি মসজিদ ও একটি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- ক্যাপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সামাদ, ফাউন্ডার এবং সিইও আব্দুল নূর হুমাউন, লিগেল অ্যাডভাইজার ব্যারিস্টার মঈনুল ইসলাম, মেন্টাল হেল্প প্রজেক্টের হেড পলি ইসলাম, অ্যাডভাইজার অ্যাম্বাসেডর শেখ কাউছার আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মেম্বার দিলোয়ার হোসেন দিলু, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ, প্রজেক্ট ভিডিও গ্রাফার আব্দুল মতিন (মেট), ব্যবসায়ী আজির উদ্দিন, চ্যানেল এস এর প্রতিনিধি মঈন উদ্দিন মঞ্জু, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সদস্য আবুল কালাম আজাদ, ছালিয়া চেতনা সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলেক আহমদ প্রমুখ।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা