সারাদেশ

বোয়ালমারীতে মোটরসাইকেল চুরির সময় চোর আটক

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আধার কোঠা স্টুডিয়াম মাঠ সংলগ্ন সুইট মিনার বাসার সামনে থেকে বুধবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে একটি পালসার মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে চোর। পরে চোরকে বোয়ালমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, পৌরসভার স্টেডিয়াম মাঠ সংলগ্ন বাসার সামনে সুইট মিনা মোটরসাইকেল রেখে বাসার ভিতর যায়। এ সময় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় উপজেলার ময়না ইউনিয়নের মহম্মদপুর সড়কের বর্ণিচর গ্রামের মধ্যে পৌঁছালে গাছের সাথে মোটর সাইলেক নিয়ে ধাক্কা খায় ওই চোর।

এ সময় স্থানীয় জনতা এগিয়ে আসলে চোর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে চোর জানায় সে যশোর জেলার কোতয়ালী থানার বিরামপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (৩২)।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা