সারাদেশ

নারায়ণগঞ্জে জুতার কারখানা ও কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) শেষরাত ৩টার দিকে কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলপিলারের পাশে অবস্থিত কারখানা ও মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাশকতার অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতারা এ অভিযোগ করেছেন। তবে জেলা প্রশাসকের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু অগ্নিকাণ্ডকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘‘এটি আওয়ামী লীগের একটি নাশকতা। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা এই এলাকায় ‘ভালো আওয়ামী লীগ’ করতেন, আজ থেকে তাদের আর ভালো থাকা হবে না। এভাবে আগুন সন্ত্রাস করে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে কুতুবপুরে চিরুনি অভিযান চালানো হবে।”

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, গত আড়াই বছর ধরে আমরা কাউকে বিরক্ত করিনি, যারা ভালো আওয়ামী লীগ রয়েছে তাদেরও কিছু বলিনি। তবে এভাবে একের পর এক আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আমরাও বসে থাকব না, এর কঠোর জবাব দেওয়া হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা