সারাদেশ

সীমান্তে ২ মাসে ১৫৫ আসামি গ্রেফতার, ৮৭ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরের গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৫৫ জন আসামিসহ ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ৯.৩৪৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯৪ কেজি ২৫ গ্রাম ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি ও ৬ রাউন্ড গুলি। এ ছাড়া ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ হাজার ৪২৮ কেজি হেরোইন, ২০৭ কেজি ৬১ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৭.৯৭ ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়নের অভিযানে গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৫৫ জন আসামিসহ সর্বমোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের মোট ৪হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরা জেলার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একই সময়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এ সময় ১৭ জন আসামিকে আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৯৪ কেজি ২৫ গ্রাম ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি, ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, ৯হাজার ২৫০ গ্রাম সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১.৬০৮ কেজি গাঁজা, ০.০১২ কেজি হেরোইন, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার ১,৩০,৫৬৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

এদিকে দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে গত ১৮ নভেম্বর মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেঁতুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে বস্তুগুলো ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা