সারাদেশ

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না এরশাদের (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ কিনতে বাজারে গিয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে রাস্তার পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের পাশে খাজুর-বাগডোব পাকা সড়কসংলগ্ন একটি ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় ধানকাটা শ্রমিকরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর স্বজন ও এলাকাবাসী তাঁকে শনাক্ত করেন।

নিহতের স্বজন হাফেজ মো. ইউসুফ আলী জানান, এরশাদ তাঁর ভাস্তি জামাই। মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের জন্য ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারের উদ্দেশে বের হন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

তিনি আরও জানান, এরশাদ প্রায় ১০ বছর ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেছেন। ছয় মাস আগে বাড়িতে ফিরে আসার পর আর ঢাকায় যাননি।

স্থানীয়দের দাবি, উদ্ধারের সময় এরশাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্বৃত্তরা তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানখেতে ফেলে রাখা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা