সারাদেশ

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী খালেদ হাসান বিকাশ মোড়লকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি পাইপগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগ উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিকাশ মোড়লের বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর ও পার্শ্ববর্তী ঢাকার দোহার থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। সাধারণত অপরাধমূলক কর্মকাণ্ডের পর আত্মগোপনে থাকতেন তিনি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান ও পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপপরিদর্শক গণেশ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ এবং তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি শর্টগানের কার্তুজ—যার তিনটি সীসার এবং একটি রাবারের। এ ছাড়া দুটি স্টিলের পাইপ ও অস্ত্র বহনের একটি ব্যাগ জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী, অবৈধ অস্ত্রের মজুত এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা