নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্থাপিত হয়রানিমূলক মামলা-হামলার অভিযোগের প্রতিকারসহ বিভিন্ন দাবিতে মুন্সীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নৌপথে বাল্কহেড পরিচালনা করতে গিয়ে মালিকদের নানা ধরনের প্রতিবন্ধকতা ও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজি, হয়রানি এবং বিভিন্ন অভিযোগে মামলা-হামলার কারণে মালিকদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমার কোটি কোটি টাকা ব্যয় করেছি ব্যবসা করার জন্য, এ আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছি না। এখন আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তাঁরা নৌপথে বাল্কহেড চলাচল নির্বিঘ্ন করা, মালিকদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিআইডব্লিউটিএর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি আঃ জব্বার মাদবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি হাজী মারফত আলী মিজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি হাজী মো. শওকত আলী, উপদেষ্টা হাজী মো. ইউনুস আলী এবং সহসভাপতি মো. সুমন বেপারী।
সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জামান খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।
সভায় বক্তারা আরও বলেন, বাল্কহেড মালিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে নৌপথে পণ্য পরিবহন ও এ খাতের ব্যবসায়িক কার্যক্রম আরও স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর স্থায়ী সমাধানের আহ্বান জানান তাঁরা।
সাননিউজ/বান্না