সারাদেশ

মাদারীপুরের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

​মাদারীপুর প্রতিনিধি

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসকের নিকট ৪৫০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের হাতে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল তুলে দেন সংস্থাটির কর্মকর্তারা।

​কম্বল হস্তান্তরকালে আশা’র মাদারীপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ সোহেল আহমেদ, সিনিয়র অডিটর মো: আমিনুল ইসলাম,সাপোর্ট ইন্জিনিয়ার সঞ্জয় বসু, শিক্ষা অফিসার নুর হোসেন, সিনিয়র ব্রাঞ্জ ম্যানেজার মো:কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​এ সময় জেলা প্রশাসক মর্জিনা আক্তার অসহায় ও দরিদ্র মানুষের শীত নিবারণে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। আশা’র প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও তারা জেলার দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস নিয়েছেন। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

কাজে যোগ দিয়েই বিক্ষোভ, সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বস্তি ফিরল না সাভ...

মাদ্রাসাছাত্রী নুহাকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নু...

মাদারীপুরের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি...

কুষ্টিয়া সীমান্তে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার 

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটাল...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা