সারাদেশ

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

​আবুল কাশেম, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে গভীর রাতে পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে ব্যবসায়ীর স্ত্রীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের এক পর্যায়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন মোয়াজ্জেম নামের এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের আসু বেপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। আসু বেপারীর ছেলে, ব্যবসায়ী আফজালের স্ত্রী সুমির সাথে বালিয়াটি এলাকার মোয়াজ্জেমের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল।

​অভিযুক্ত মোয়াজ্জেম জানান, আসুর বাড়ির পূর্ব পাশের একটি বিশাল পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন তিনি। সেই পুকুরের দেখাশোনা করতে আসা-যাওয়ার সুবাদেই আসুর পুত্রবধূ সুমির সাথে তার পরিচয় ও একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোয়াজ্জেম স্বীকার করেন, গত ছয় মাস ধরে তাদের এই সম্পর্ক চলে আসছে।

ঘটনার রাতে দুইটার দিকে আফজাল ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরই মোয়াজ্জেম সুমির সাথে যোগাযোগ করে তার ঘরে প্রবেশ করেন। তবে নিয়তির নির্মম পরিহাসে, ঘর অন্ধকার করে একসাথে সময় কাটানোর সময় হঠাৎ কোনো কারণে আফজাল বাড়িতে পুনরায় ফিরে আসেন। এসময় দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ-বৈঠকের মাধ্যমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন নিশো!

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেও নিজের অপ্রতিদ্বন্দ্বীতার প্রমাণ দি...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা