সারাদেশ

পৃথক ঘটনায় শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শফিক স্বপন , মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অপরদিকে সন্নাসীরচর এলাকায় গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত জুনায়েতের বাবার নাম ওবায়দুল খালাসী। তাঁদের পরিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে। আর হুমায়রা সন্নাসীরচর আজগর হাওলাদারকান্দি গ্রামের আলম মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার দুপুরে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায় জুনায়েত। সে সঙ্গে করে একটি লাইফ জ্যাকেট নিয়ে গেলেও সেটি না পরেই পানিতে নামে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেটটি পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে জুনায়েতের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সোমবার বিকেলে একই উপজেলার সন্নাসীচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল-মমিন বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা