সারাদেশ

স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ায় শিল্পাঞ্চল, এখনো ৪০ কারখানা বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির টানা অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন। কোথাও নতুন করে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এখনো বিভিন্ন কারণে ৪০টি কারখানা বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটির আওতায় রয়েছে চারটি কারখানা। বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সোমবার শিল্পাঞ্চলের জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো, বাইপাইল, হেমায়েতপুর, উলাইল ও রেডিও কলোনিসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও চলছে। সাম্প্রতিক সময়ে শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একাধিক কারখানায় বিক্ষোভ, কর্মবিরতি ও উত্তেজনার ঘটনা ঘটলেও বর্তমানে শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা বেড়েছে।

এদিকে সোমবার মজুরী বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে। একারনে দুপুরের দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে কারখাটিতে ছুটি ঘোষনা করা হয়। শ্রমিকরা বেরিয়ে যাওয়ার সময় এর প্রভাব আশপাশের আরও কয়েকটি কারখানায় ছড়িয়ে পড়ে। একইভাবে দুপুরের পর সাভারের হেমায়েতপুর পদ্মারমোড় এলাকায় স্থানীয় স্ট্যান্ডার্ড গ্রুপসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সড়ক থেকে বুঝিয়ে সড়িয়ে দিয়েছে। এঘটনায় বেশ কিছু সময় ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।

এদিকে শ্রমিক নেতারাও শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি অন্য দিনের তুলনায় আজ অনেক ভালো। ১৩(১) ধারায় বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে। তবে নতুন করে কিছু কারখানাও একই ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরাও আগের তুলনায় অনেকটা শান্ত হয়েছেন।

তবে মজুরি বোর্ডের সোমবারের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এমন পরিস্থিতিতে মজুরি বোর্ডের সভা স্থগিত করা ঠিক হয়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ সোমবার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কিংবা কর্মবিরতির কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ করছেন। শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে। বন্ধ কারখানার সংখ্যাও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক। এ অবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সাভার-আশুলিয়ায় এখনো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য ৯টি এবং সাধারণ ছুটির আওতায় চারটি কারখানা রয়েছে। এসব কারখানা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে।

এছাড়া শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কারখানার আশপাশের সড়ক ও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নজরদারিও অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা