সারাদেশ
এখনো বন্ধ ৩৬ কারখানা

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক

সাভার (ঢাকা) প্রতিনিধি

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পর শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। রবিবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের ৩৬টি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। এছাড়া পাঁচটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে ৩৬টি কারখানা বন্ধ থাকার তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সকাল থেকে সরেজমিনে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। অনেক কারখানার সামনে নির্ধারিত সময়ের আগেই শ্রমিকদের উপস্থিত হতে দেখা যায়। পরে পরিচয়পত্র দেখিয়ে তাঁরা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করেন। অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।

শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের একাধিক সূত্র জানায়, শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬ টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানার ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ নতুন করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে—ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, জিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, কানিজ ফ্যাশন লিমিটেড, এম এম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, এআর জেন্স লিমিটেড, রেডিয়ান নিটওয়্যার লিমিটেড, মাহিম নিটওয়্যার, আইরিস ফ্যাশন, ন্যাচারাল ডেনিম, এস ২১ লিমিটেড ও কন্টিনেন্টাল লিমিটেডসহ অন্যান্য কারখানা।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সরকারের প্রতিনিধি ও মালিকপক্ষের উচিত শ্রমিকনেতা এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা। একদিকে মজুরি নির্ধারণের আলোচনা চলুক, অন্যদিকে শিল্পের উৎপাদন কার্যক্রমও অব্যাহত থাকুক।

সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হওয়ায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে।বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ পুরোপুরি কাটেনি। বন্ধ থাকা কারখানাগুলো চালু করা এবং শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবি নিয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে কার্যকর সমঝোতা না হলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা