সারাদেশ

নোয়াখালীতে ছেলের ঋণের কারণে মায়ের বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনজিও কর্মী শাহিদা আহমেদ দিপু।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নোয়াখালী শহরের মাইজদী টাউন হলের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ভুক্তভোগী শাহিদা অভিযোগ করেন করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয়ে তিনি ৪৯ দশমিক ৭৫ শতাংশ জমি কিনেছেন। এটিই তার বসতভিটা ও শেষ আশ্রয়স্থল। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলা ওই বাড়ি দখলে রেখেছেন। অভিযুক্ত সিরাজদৌলার বাবার নাম আনোয়ার উল্লাহ। তার বাড়ি একই ইউনিয়নের শ্যামপুর গ্রামে।

শাহিদার অভিযোগ, তার ছেলে আবদুর রহমান অপু ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হন। একপর্যায়ে সিরাজদৌলার কাছ থেকে তিন লাখ টাকা সুদের ভিত্তিতে ঋণ নেন। পরে দুই লাখ টাকা পরিশোধ করলেও সিরাজদৌলা পুরো তিন লাখ টাকা দাবি করতে থাকেন। এরপর ছেলের অন্য পাওনাদারদের একত্রিত করে তাদের পাওনার দায়ভার নিজের নিয়ন্ত্রণে নেন সিরাজদৌলা। পরবর্তী সময়ে শাহিদার পুত্রবধূ শিল্পী আক্তারের সঙ্গে সিরাজদৌলার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন কৌশলে তার পুত্রবধূকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। এরপর তার বসতবাড়ি দখলে নেওয়া হয়।

শাহিদা আরও বলেন, বাড়ি দখলের পর ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে তার মালিকানাধীন ওই বাড়ি অন্যের কাছে ভাড়া দিয়ে ভাড়ার টাকাও সিরাজদৌলা ভোগ করছেন। এতে নিজের কেনা সম্পত্তিতে প্রবেশ ও বসবাসের অধিকার হারিয়েছেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান শাহিদা।

শাহিদা আহমেদ দিপু বলেন, ছেলের ব্যবসায়িক ঋণের দায় কোনোভাবেই তার ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি দখলের বৈধ কারণ হতে পারে না। ঋণ আদায়ের আইনগত ব্যবস্থা থাকলেও তার বসতভিটা দখল, মালামাল বিক্রি কিংবা বাড়ি ভাড়া দিয়ে অর্থ ভোগ করার অধিকার কারও নেই। প্রভাবের কারণে যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজদৌলা বলেন, ওই নারী কয়েক ধাপে তাঁর কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়েছেন। এরপর তার নামে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। তার সঙ্গে অন্য কোনো সমস্যা নেই।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা