সারাদেশ

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩৭ কিশোর-তরুণ কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় আটক ৩৭ কিশোর-তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৪ নভেম্বর) বিকালে পৃথক শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও শিশু আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে শনিবার দুপুরে পুলিশ আটক ৩৭ জনকে আদালতে হাজির করে। মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের পৃথক দুটি আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারকরা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরের মোল্লাচর সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি নৌযানে জড়ো হয়ে একদল তরুণ- কিশোরকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় একটি নৌযান থেকে প্রথমে ৭ থেকে ৮ জনকে আটক করে পুলিশ। পরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নোঙর করা একটি কার্গো জাহাজ থেকে আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে, আটককৃত তরুণ ও কিশোর তাদের বয়স ১৮ নিচেই প্রায় ৩৩ জন রয়েছে। আর ১৮ বছরের উর্ধ্বে রয়েছে বাকি ৪ জনের। তারা সবাই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে নদীর তীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোট ৩৭ জনকে আটক করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা