সারাদেশ

ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাই আটক, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যকে লাঞ্ছিত এবং তাঁর ছোট ভাইকে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মুরারীপুর বাজারে নিজের ভাতের হোটেলসংলগ্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল কুদ্দুস।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১১ নভেম্বর (বুধবার) তাঁর হোটেলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জিল্লুর রহমানসহ কয়েকজন মোস্তফা নামের এক ব্যক্তির সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা করেন এবং তাঁদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলেন।

এরই জের ধরে পরদিন ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৯টার দিকে তাঁর ছোট ভাই ইউনুস আলী সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসসংলগ্ন মদিনা বেকারিতে মালামাল সরবরাহ করতে গেলে জিল্লুর রহমানসহ কয়েকজন তাঁকে আটক করে পাশের একটি আমবাগানে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

সেখানে ইউনুস আলীকে মারধর, কান ধরে ওঠবস করানোর পাশাপাশি তাঁর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাঁকে দিয়ে বড় ভাই ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে ফোন করিয়ে দুর্ঘটনার কথা বলে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়।

ছোট ভাইয়ের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন ইউপি সদস্য আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁর ছোট ভাইকে আটকে রেখে মুক্তিপণ দাবি এবং তাঁকে লাঞ্ছিত করার ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের কাছে অভিযোগটি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমান (মাসুম) বলেন, কুদ্দুস মেম্বার সমাজের কাছে তাঁদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার পাশাপাশি সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি এসব অভিযোগের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা