সারাদেশ
জলবায়ু পরিবর্তন

অভিঘাত মোকাবিলায় শর্তহীন অনুদানের দাবিতে মোংলায় মানববন্ধন

মাসুদ রানা,মোংলা (বাগেরহাট) 

তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে উপকূলজুড়ে চলছে তীব্র হাহাকার। বিপন্ন হয়ে পড়েছে প্রান্তিক জেলে ও কৃষক জীবন। এমন পরিস্থিতিতে তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) উন্নত দেশগুলোর কাছ থেকে কোনো সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকূলবাসী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঋণ নয়, বরং শর্তহীন অনুদান ও ন্যায্য রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে বাগেরহাটের মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে এই ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়। ‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডাব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কয়েকশ নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ফেস্টুন হাতে অংশ নেন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে কঠোর সমালোচনা করেন। তারা বলেন, আন্তালিয়ার কপ-৩১ সম্মেলনে শুধু ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে, সেখান থেকে কৃষক ও উপকূলবাসী খালি হাতে ফিরছেন।

সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ। চারদিকে পানি থৈ থৈ করলেও এক ফোঁটা খাবার পানি নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম নিঃসরণ করে, অথচ এর ভয়াবহ শিকার হচ্ছেন এদেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীরা।

জলবায়ু অর্থায়নের বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্বের মোট অভিযোজন চাহিদার ৫৪ শতাংশই কৃষি ও খাদ্য ব্যবস্থার, অথচ এই খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। এমনকি জলবায়ু সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশীদারিত্ব ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে। আমাদের দাবি, কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে এবং চাহিদার অনুপাতে এর নির্ধারিত অংশ ক্ষুদ্র কৃষকদের কাছে অনুদান হিসেবে পৌঁছাতে হবে, কোনোভাবেই তা ঋণ হিসেবে যেন না হয়।

উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও জ্বালানি নির্ভরতার পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। অন্যদিকে দেশের কৃষি এখন আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। এছাড়া ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ চলে ডিজেলে এবং বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়।। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নশীল দেশের জলবায়ু অর্থের ৬৫ শতাংশই আসছে ঋণ হিসেবে। তাই কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে না পারলে উপকূলের মানুষের অপূরনীয় ক্ষতি হবে। তাই তাদের দাবী এবং এই প্রক্রিয়ায় উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষি শ্রমিকদের অধিকারের স্পষ্ট স্বীকৃতি দিতে হবে।

উপকূলীয় নারীদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে নারীনেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, তীব্র লবণাক্ত পানি ব্যবহারের ফলে উপকূলের নারীরা জরায়ু ক্যান্সার, প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং বন্ধ্যাত্বের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগ ও টাইফয়েডসহ নানা পানিবাহিত রোগে ভুগছে। তিনি জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), এনডিসি এবং কপ প্রতিনিধি দলে উপকূলের প্রান্তিক নারী, জেলে ও কৃষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার এবং জরিনা বেগম প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা স্পষ্টভাবে জানান, কৃষকের উৎপাদন খরচ কমিয়ে এবং খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রেখেই ন্যায্য রূপান্তর নিশ্চিত করা অতিব জরুরি। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণের বোঝা হিসেবে চাপিয়ে না দিয়ে শর্তহীন অনুদান, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারী, জেলে, আদিবাসী ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের প্রধান দাবি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা