সারাদেশ

শিবপুরে পরিত্যক্ত ডোবাকে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা চলছে

নরসিংদী  প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে পৌরসভা এলাকার জনবহুল ইটাখোলা-মঠখোলা সড়কের (বান্দারদিয়া ডিসি রোড) পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ডোবা ও ময়লার ভাগাড়কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলছে। পরিবেশ রক্ষা ও জনসাধারণের হাঁটাচলার সুব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

​শিবপুর পৌরসভার বান্দারদিয়া ডিসি রোড এলাকাটি অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক। তবে সড়কটির ঠিক পাশেই দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত ডোবা ও ময়লার ভাগাড় থাকায় তীব্র দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে চরম ভোগান্তি পোহাতে হতো পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এতে এলাকার স্বাভাবিক পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।

বিষয়টি নজরে আসার পর উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান স্থানটিকে পরিচ্ছন্ন ও জনবান্ধব করে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। পরবর্তীতে ডোবার চারপাশ সংস্কার করে সাধারণ মানুষের হাঁটাচলার জন্য করা হবে। এ ছাড়া স্থানটির সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চারপাশে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে ডোবাটি পরিত্যক্ত অবস্থায় আছে তাই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা