ছবি : সংগৃহীত
সারাদেশ
উত্তপ্ত গাজীপুর

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখে গাজীঞ্চলে নতুন করে আরও ২৯টি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার দিবাগত রাতে ১৩টি এবং রবিবার সকালে আরও ১৬টি কারখানার ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ সাঁটানো হয়।

গত মাস থেকেই তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় নির্ধারণের দাবিতে ফুঁসে উঠেছেন। ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নিলে একজন শ্রমিকের প্রাণহানি ঘটে। সর্বশেষ শনিবারও গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান শ্রমিকরা। এর আগে আশুলিয়া অঞ্চলেও প্রায় অর্ধশত কারখানা বন্ধ বা ছুটি ঘোষণা করা হয়েছিল।

রোববার সকালে যথারীতি কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। ভেতরে প্রবেশ করতে না পেরে অনেক শ্রমিক দীর্ঘক্ষণ কারখানার বাইরে অপেক্ষা করলেও কর্তৃপক্ষ থেকে কোনো ইতিবাচক আশ্বাস মেলেনি। ফলে বাধ্য হয়েই তাদের খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, এপিবিএন, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকালে কিছু এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার অভাবের জেরে শনিবার ঢাকায় যৌথ সংবাদ সম্মেলন করে বিজিএমইএ ও বিকেএমইএ। সেখানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু সাফ জানিয়ে দেন, উৎপাদন পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত না হলে মালিকপক্ষ কারখানা খোলা রাখতে বাধ্য নয়।

সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক চলমান অস্থিরতার কারণে ১৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ধারার বিধান অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে বেআইনি কর্মবিরতি বা ধর্মঘট চললে মালিকপক্ষ সম্পূর্ণ বা আংশিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে এবং এই বন্ধের সময়ে অংশ নেওয়া শ্রমিকরা কোনো ধরনের মজুরি পাবেন না।

এদিকে শ্রমিকদের নাভিশ্বাস দূর করতে সরকার গত ১ নভেম্বর একটি নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ইতিমধ্যে বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকায় নির্ধারণের প্রস্তাব তোলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রোববার বোর্ডটির তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা