সারাদেশ

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্রিপুরা (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়া সংলগ্ন চেঙ্গী নদী থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত বাদল ত্রিপুরা পানছড়ির পশ্চিম মদনকার্বারী পাড়ার কিনমহন ত্রিপুরার ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

​​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গিয়ে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

​​নিহতের বাবা কিনমহন ত্রিপুরা ও ছোট ভাই মিলন ত্রিপুরা জানান, বাদল ত্রিপুরা দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ তার রোগটি প্রকট আকার ধারণ করায় তিনি পানিতে পড়ে যান। পানিতে ডুবে যাওয়ার পর আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।

​​ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় মরদেহে কোনো ধরনের অস্বাভাবিক বা সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীরোগের আক্রমণের ফলেই পানিতে পড়ে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা