সারাদেশ

মাটিরাঙায় করলা চাষে সাফল্য প্রান্তিক কৃষক লোকমান

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে পরিত্যক্ত ৬শতক জায়গার উপর পরীক্ষামূলক ভাবে ক্যাপ্টেন আসাদ জাতের করলা চাষ করে সফল হয়েছেন মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি বাজারপাড়া এলাকার কৃষক লোকমান হোসেন।

কম খরচে অধিক ফলনের সম্ভাবনা থাকায় এই সবজি চাষে ঝুঁকছেন প্রান্তিক এই কৃষক। যিনি মাত্র ২৩ হাজার টাকা খরচ করে ৬ শতক জমিতে করলা চাষ করে এখন সফলতার মুখ দেখছেন। তার ক্ষেতে এখন থোকা থোকা করলা ঝুলছে, যা প্রতিদিনই বাজারে বিক্রি হচ্ছে।

কৃষক লোকমান হোসেন বলেন, শুরুতে কিছুটা সংশয়ে থাকলেও, সঠিক পরিচর্যা, নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ, সময়মতো জমিতে পানি দেওয়া তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত ফলন। তার এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা এবং সামান্য পরিচর্যাতেও কৃষিক্ষেত্রে ভালো ফল পাওয়া সম্ভব।

ইতোমধ্যে পাইকারি দরে প্রতি কেজি ৬০ টাকা করে প্রায় ২৬ হাজার টাকার করলা বিক্রি করেছেন। ক্ষেতে থাকা অবশিষ্ট করলা বিক্রি করে আরও ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা প্রত্যাশা রয়েছে । সব মিলিয়ে ৬ শতক জমি থেকে প্রায় ৬০ হাজার টাকার বেশি আয় হবে বলে জানান তিনি।

বর্তমানে বাজারে করলার ভালো দাম থাকায় কৃষক বেশ খুশি। টাটকা করলা স্থানীয় বাজারে সহজেই বিক্রি হচ্ছে, যা কৃষকের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছে। এটি শুধু তার আর্থিক সচ্ছলতা বাড়াচ্ছে না, বরং তার আত্মবিশ্বাসও বৃদ্ধি করছে। করলা ভিটামিন সি সমৃদ্ধ একটি সবজি হওয়ায় এর বাজার চাহিদাও সারা বছরই থাকে।

এই কৃষকের সাফল্য দেখে আশপাশের অন্য কৃষকরাও করলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকেই তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং নিজেদের জমি করলা চাষের জন্য প্রস্তুত করছেন। এটি স্থানীয় কৃষি অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনছে এবং নতুন নতুন কৃষককে এই লাভজনক চাষের দিকে ধাবিত করছে। কৃষি কর্মকর্তারাও কৃষকদের করলা চাষে উৎসাহিত করছেন এবং তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন।

এভাবে কৃষিতে যদি সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিচর্যা থাকে, তবে কম খরচেও কৃষকরা যে লাভবান হতে পারেন, এই করলা চাষ তারই একটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এটি দেশের খাদ্য নিরাপত্তায় যেমন ভূমিকা রাখছে, তেমনি কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বীও করে তুলছে।

সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমন ত্রিপুরা বলেন, পাহাড়ে করলা চাষ খুবই সম্ভাবনাময়। উন্নত জাত ও অনুকুল আবহাওয়ায় নিবিড় পরিচর্যার মাধ্যমে নিরাপদ উপায়ে করলা উৎপাদনে কৃষককে পরামর্শ দেয়া হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, করলা চাষ লাভজনক একটি ফসল, সঠিক জাত নির্বাচনের মাধ্যমে প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করতে পারলে অল্প জমিতেও ভালো লাভ করা সম্ভব।

এসব ফসলে রোগবালাই ও পোকার আক্রমণ তুলনামূলক কম এবং বাজারে এসবজির চাহিদা থাকে প্রচুর।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা