সারাদেশ

ভালুকায় শহীদ মেম্বরের কবর জিয়ারত করলেন জেলা বিএনপি নেতা 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম সরকার ওরফে শহীদ মেম্বরের কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গি চৌরাস্তা মোড় এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে তিনি নারাঙ্গি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মরহুম শহীদুল ইসলাম সরকারের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী শহীদুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চান মোর্শেদ আলম। পরে বিপুলসংখ্যক মুসল্লি ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, রুহুল আমিন, সিরাজুল ইসলাম ঢালী, যুবদল নেতা রুহুল আমিন, তানভীর আহমেদ শান্ত, শামীম আহমেদ, রাফিউল্লাহ চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবরস্থানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উলামা দলের নেতা মাওলানা মফিজুর রহমান।

উল্লেখ্য, মরহুম শহীদুল ইসলাম সরকার গত ১০ নভেম্বর ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে নারাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শহীদুল ইসলাম উথুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা