সারাদেশ

খেজুরীছড়া চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

তিমির বনিক, মৌলভীবাজার

শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি এবং কারখানার শ্রমিকদের হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ডিনস্টন ডিভিশনের আওতাধীন এ বাগান ও কারখানার সকল রকম কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিনলে কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে বলা হয়, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাগান ও চা কারখানার শ্রমিকরা হঠাৎ বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এরপর ১২ নভেম্বর শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার পাশাপাশি ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কাজ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

কর্তৃপক্ষের দাবি, এ ধরনের অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার মধ্যে বাগান পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা ওই সময়ের জন্য কোনো মজুরি পাবেন না।

তবে বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার, বাংলো ও স্টাফ কোয়ার্টারের নিরাপত্তাকর্মী এবং মেডিকেল বিভাগে কর্মরত ফিক্সড ওয়ার্কাররা এ বন্ধ ঘোষণার আওতামুক্ত থাকবেন বলে নোটিশে জানানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা