সারাদেশ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে খেলাধূলা: এমপি পিনাক

প্রদীপ রায়, বোচাগঞ্জ (দিনাজপুর)

‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে’- বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাজনাহার এলাকায় উত্তরণ ক্লাব ও পাঠাগারের আয়োজনে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি পিনাক বলেন, যুবসমাজকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা শরীর ও মন সতেজ রাখার পাশাপাশি মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে। এ ধরনের আয়োজন আরও বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রতিযোগিতামূলক কাবাডি খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

স্থানীয় পর্যায়ে কাবাডি খেলার প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা