সারাদেশ

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্রামে অবস্থিত প্রায় হাজার বছরের ঐতিহাসিক সাধনপীঠ যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আলো ও চকভানীপুর যোগীর ঘোপ এলাকাবাসীর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় যোগীর ঘোপ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাইস পারভীন, আজিজুর রহমান স্বপন, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং এবং মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঐতিহাসিক এই সাধনপীঠের সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী, প্রায় দ্বাদশ শতাব্দী থেকে নাথ সম্প্রদায়ের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য বহন করে আসছে যোগীর ঘোপ। ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন এই সাধনপীঠে রয়েছে গোরক্ষনাথ মন্দির, বিমলা দেবীর মন্দির, শিব মন্দিরসহ একাধিক উপাসনালয়। পাশাপাশি রয়েছে নাথ সম্প্রদায়ের সিদ্ধ সাধকদের সমাধি।

প্রতিবছর ১০ থেকে ১২ বৈশাখ পর্যন্ত এখানে তিন দিনব্যাপী গোরক্ষনাথ ও বিমলা দেবীর ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটে। ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রেও যোগীর ঘোপের রয়েছে বিশেষ তাৎপর্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক যোগীর ঘোপের অধীনে প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, যোগীর ঘোপ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়; এটি বাংলার প্রাচীন নাথধর্ম, সাধন-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। শত শত বছরের এই ঐতিহ্য সংরক্ষণ করা বর্তমান প্রজন্মের দায়িত্ব। দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে গেলে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে না, হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে আমাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও।

মানববন্ধন থেকে যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণ, কথিত অবৈধ দখলচেষ্টা বন্ধ, সম্পত্তির সীমানা ও মালিকানা যথাযথভাবে নির্ধারণ এবং ঐতিহাসিক এই সাধনপীঠের ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা