সারাদেশ

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে আজ

মৌলভীবাজার প্রতিনিধি

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। ইজতেমার প্রথম দিন শুক্রবার জুম্মার নামাজে অংশ নিয়েছেন জেলা ও আশপাশের এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। আজ রোববার এই ইজতেমা শেষ হবে।

শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজে অংশ নেন মৌলভীবাজার সদর-রাজনগর ৩ আসনের সদস্য এম নাসের রহমান এমপি,জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম,পৌর বিএনপি'র সাধারন সম্পাদক মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।

​জানা যায়, সকাল থেকেই মৌলভীবাজারের নির্ধারিত ইজতেমা ময়দানে বিভিন্ন উপজেলা ও দূরদূরান্তের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে যোগ দিতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

​দুপুরে স্থানীয় ও আগত আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান শুনেন মুসল্লিরা। ঠিক দুপুর ১টায় জুম্মার আজান ও পরবর্তীতে খুতবা শেষে লাখো কণ্ঠে উচ্চারিত হয় খাস মোনাজাত ও আমিন আমিন ধ্বনি। বয়ানে অংশ নেওয়া বিশ্ব ইজতেমার প্রতিনিধি ও দেশীয় আলিমগণ ঈমান, আমল, দাওয়াত ও আখলাক উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

​আয়োজকরা জানিয়েছেন, আগামী তিন দিন ধরে দেশ-বিদেশের খ্যাতনামা ওয়ায়েজ ও মুরব্বিরা পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করবেন। শনিবার সকাল সাড়ে ১১ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এই ইজতেমার।

এছাড়া মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াত এবং ওজু-গোসলের সুব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী দল কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

সাননউিজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন : অর্থমন্ত্রী

বিগত আমলের নানা অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা আলোচনা করার মধ্যে...

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে আজ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ই...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

কুয়াকাটায় প্রাণ গেল সলিমুল্লাহ মেডিকেলের নারী চিকিৎসকের

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা