সারাদেশ

মুন্সীগঞ্জে শিক্ষক পরিবারের জমি দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর ভাঙচুর

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ পৌরসভার ইদ্রাকপুর এলাকায় এক শিক্ষক পরিবারের জমি দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর ভাঙচুর, পরিবারের সদস্যকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারটির মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। নিজেদের জমি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আবদুর রশিদ প্রধান (৭৫)।

জিডি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ইদ্রাকপুর এলাকায় আবদুর রশিদ প্রধানের নিজস্ব ও ভোগদখলীয় জমিতে নির্মিত সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভাঙচুরের শব্দ শুনে তাঁর ছেলে শিক্ষক কামরুল হাসান (৩৯) ঘর থেকে বের হয়ে বাধা দিতে গেলে এক ব্যক্তি ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে জিডিতে উল্লেখ করেছেন। পরে আহত কামরুল হাসানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আবদুর রশিদ প্রধানের অভিযোগ করে বলেন, জমি পাশাপাশি হওয়ায় প্রতিবেশী নজরুল ইসলাম নজুসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাঁদের সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এর আগেও তাঁদের পরিবারের সদস্যরা একাধিকবার হামলার শিকার হয়েছেন। সর্বশেষ ঘটনার প্রায় এক মাস আগে পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত একটি সরকারি রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে সদর থানা পুলিশের সহায়তায় সেই বেড়া অপসারণ করা সম্ভব হয়।

আরেক ভুক্তভোগী শিক্ষক কামরুল হাসান বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম সরকারি নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ করছেন। যে রাস্তাটি তাঁরা ব্যবহার করছেন, সেটিও আমাদের জমির অংশ থেকে চলাচলের জন্য দেওয়া হয়েছে। এখন আরও সুবিধা নেওয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি একজন শিক্ষক। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

তিনি আরও জানান, বর্তমানে তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জিডিতে আরও অভিযোগ করা হয়েছে, সর্বশেষ ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বাড়িঘর দখলের হুমকি দেন। পাশাপাশি বেশি বাড়াবাড়ি করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এতে নিজেদের জমি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিবেশী নজরুল ইসলাম নজু বলেন, ঘটনার রাতে আমি এখানে ছিলাম না। কারা হামলা করেছে বা কারা দেয়াল ভাঙচুর করেছে, তা আমি জানি না। যারা এসব করেছে, তাদের জিজ্ঞাসা করেন। রাস্তার ওপর বেড়া দেওয়ার বিষয়ে তিনি দাবি করেন, জায়গাটি তাঁর নিজস্ব। এ ছাড়া পৌরসভার বিধিনিষেধ মেনেই ভবন নির্মাণ করছেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমির বিরোধের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সাননউিজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

ওয়েস্ট ইন্ডিজের সতর্ক ওয়ানডে মেজাজ, চাপে বাংলাদেশ

এক নজরে: সিলেট টেস্টের চতুর্থ দিনের পরিস্থিতি...

মুন্সীগঞ্জে শিক্ষক পরিবারের জমি দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর ভাঙচুর

মুন্সীগঞ্জ পৌরসভার ইদ্রাকপুর এলাকায় এক শিক্ষক পরিব...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা