সারাদেশ

বিশ্বম্ভরপুরে ১০,৪০০ ঘনফুট অবৈধ বালু জব্দ, মোবাইল কোর্টে নিলাম

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন কাপনা কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০,৪০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে জব্দকৃত এই বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

​উপজেলা প্রশাসন ও বিশ্বম্ভপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে ওই এলাকায় বালু উত্তোলন ও মজুত করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে কাপনা কালিপুর এলাকায় হঠাৎ অভিযান চালানো হয়। অভিযানে কাউকে হাতেনাতে ধরা না গেলেও ওই এলাকায় অবৈধভাবে মজুত করা অবস্থায় প্রায় ১০,৪০০ ঘনফুট বালুর সন্ধান মেলে।

​পরে পরিবেশ রক্ষা ও সরকারি বিধিমালা বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সাননউিজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন : অর্থমন্ত্রী

বিগত আমলের নানা অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা আলোচনা করার মধ্যে...

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে আজ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ই...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

কুয়াকাটায় প্রাণ গেল সলিমুল্লাহ মেডিকেলের নারী চিকিৎসকের

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা