ছবি: সংগৃহিত
সারাদেশ
উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি

শেরপুর কারাগার হামলার দুই বছর পরও ধরাছোঁয়ার বাইরে ৩৪৫ বন্দি

নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পালিয়ে যাওয়া ৫১৮ জন বন্দির মধ্যে এখনো ৩৪৫ জনকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। একই ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এখনো উদ্ধার হয়নি ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি।

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে। ওই দিন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

নিরাপত্তার কারণে কারারক্ষী ও কর্মকর্তারা নিরাপদ স্থানে সরে গেলে হামলাকারীরা কারাগার থেকে অস্ত্র, গোলাবারুদ, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নেয়। এ সময় ৫১৮ জন বন্দি কারাগার থেকে পালিয়ে যায়।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৭৩ জন বন্দিকে গ্রেপ্তার করা সম্ভব হলেও এখনো ৩৪৫ জন পলাতক রয়েছে।

এদিকে, কারাগার থেকে লুট হওয়া ৯টি অস্ত্র উদ্ধার করা হলেও বিপুল পরিমাণ গোলাবারুদের কোনো সন্ধান মেলেনি। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লুট হওয়া ৮৪৪ রাউন্ড চায়না রাইফেলের গুলির মধ্যে একটিও উদ্ধার হয়নি।

এ ছাড়া শটগানের ৩৩১ রাউন্ড গুলির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৩২টি। ফলে চায়না রাইফেল ও শটগান মিলিয়ে মোট ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি এখনো নিখোঁজ রয়েছে।

শেরপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আলমগীর কিবরিয়া কামরুল উদ্বেগ প্রকাশ করে বলেন, পলাতক বন্দিদের মধ্যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন। দ্রুত তাদের আইনের আওতায় আনা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

শেরপুর মডেল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দেলোয়ারা সোহেলী বলেন, পলাতক অপরাধী ও খোয়া যাওয়া গোলাবারুদ দ্রুত উদ্ধার করা না গেলে জেলার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা কঠিন হয়ে পড়বে।

শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী প্রশাসনের প্রতি পলাতক বন্দিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট গোলাবারুদ উদ্ধারে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।

এ বিষয়ে শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম বলেন, “৮৪৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং শটগানের ২৯৯ রাউন্ডসহ মোট ১ হাজার ১৪৩ রাউন্ড গুলির কোনো হদিস পাওয়া যায়নি। একই সঙ্গে ৩৪৫ জন বন্দি এখনো পলাতক রয়েছে।”

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা