ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার পঞ্চসারে মুক্তারপুর-নারায়ণগঞ্জ সড়কের নির্মাণাধীন টোল প্লাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মুক্তারপুর গোসাইবাড়ি এলাকার আব্দুল আলীম বেপারীর ছেলে মো. আশরাফুল আলম (৩৪) এবং একই এলাকার জবুর হোসেনের ছেলে মো. লিখন (২২)।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আশরাফুল আলমের কাছ থেকে ১০০ পিস এবং লিখনের কাছ থেকে ৫০ পিসসহ মোট ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ আরও জানিয়েছে, মুন্সীগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা