প্রতারণার অভিযোগে টুকু শেখ নামের এক ব্যক্তি গ্রেফতার
অপরাধ
 সিল-স্ট্যাম্প উদ্ধার

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে টুকু শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত ভুয়া সিল এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এই জালিয়াতির ঘটনায় মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের মোংলা-রামপাল (বাগেরহাট-৩) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ এই সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সন্ধান পায়।

পুলিশ জানায়, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করার পর মোংলা উপজেলার হলদিবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখকে (৩৫) হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ বাহিনী।

গ্রেফতারের পর আসামির দেহ ও বাসা তল্লাশি করে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি নকল সিল এবং বেশ কিছু স্ট্যাম্প জব্দ করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ জালিয়াতির ঘটনায় টুকু শেখসহ সরাসরি জড়িত আরও দুই পলাতক আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধী চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মোটরচালিত যানবাহনের জন্য বিআরটিএর সতর্কবার্তা

জরুরি সেবায় ব্যবহৃত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন...

রিপন হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনকে অব্যাহতির সুপারিশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কসাই রিপন ফকিরকে গুলি করে হত্যার অভিয...

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব...

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শ...

ইসিতে ৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা