ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

পেরুতে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেরুর পুলিশ জানিয়েছে, জনপ্রিয় পর্যটন এলাকা নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের বেশিরভাগই পর্যটক ছিলেন।

দুর্ঘটনাস্থলে থাকা পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে বলেন, “আমাদের কাছে তথ্য আছে, বিমানে থাকা ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন।”

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে ঘটনাস্থলে কোনো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।

জানা গেছে, বিমানটি পেরুর ইকা বিভাগের পিসকো এলাকা থেকে যাত্রা করেছিল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হলো নাজকা লাইনস। দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মাটিতে খোদাই করা বিশাল আকারের ভূ-চিত্রের সমষ্টি। এগুলোতে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, কাল্পনিক সত্তা এবং জ্যামিতিক নকশার চিত্র রয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা