ছবি: এআই।
শিক্ষা

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, মানবিক বিভাগের ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র বিতরণের কিছুক্ষণ পর গোপনে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। পরে স্মার্টফোনে থাকা একটি এআই অ্যাপে ছবিটি আপলোড করে উত্তর সংগ্রহ করেন এবং তা উত্তরপত্রে লিখতে শুরু করেন। এ সময় দায়িত্বরত পরিদর্শকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

তিনি বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন বহন এবং অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), জীববিজ্ঞান (প্রথম পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (প্রথম পত্র) এবং খাদ্য ও পুষ্টি (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কয়েক দফা স্থগিত থাকার পর সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। গত ৮ জুলাই প্রথম দফায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় ১৬ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা