ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর দুইজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান মাঝি (৫০), পিতা—মৃত রব মাঝি এবং উজ্জ্বল মাঝি (৪৫), পিতা—আব্দুর রশিদ মাঝিকে রোববার রাত পোনে ১১ টার দিকে আটক করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। তারা উভয়েই জেলার টঙ্গীবাড়ি উপজেলার নিতিরা গ্রামের বাসিন্দা।

একই সঙ্গে নির্যাতনের শিকার কিশোরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গত ২৬ জুলাই রোববার বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার নিতিরা এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. শাহিন (১৪) নামে ওই কিশোরকে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। শাহিনের বাবার নাম আজগর আলী। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামে। বর্তমানে তিনি টঙ্গীবাড়ি উপজেলার নিতিরা গ্রামের গণি শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, উদ্ধার হওয়া কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ বলছে, কোনো ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন বা গাছে বেঁধে রাখা আইনসম্মত নয়। কোনো অপরাধের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোই সঠিক। আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা