সারাদেশ

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় সড়কের কাজ শুরু হলে এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।

জানা যায়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার ফেরদাউস জমাদ্দারের বাড়ি থেকে সরদারকান্দি পর্যন্ত সড়কের দুরত্ব ৩ কিলোমিটার। এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। অথচ, ইটভাটার কাজে প্রতিনিয়ত ব্যবহৃত মাহিন্দ্র ও ট্রাক-পিকআপের কারণে পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে চলে যানবাহন। পায়ে হেঁটে চলাচল করাও অস্বস্তিকর হয়ে পড়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়ে চরম বিড়ম্বনায়।

বিষয়টি নজরে আসলে ব্যক্তিগত বরাদ্দ থেকে আড়াই লাখ টাকা দেয় মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন হেরিন খান। এরপর পরই সড়ক সংস্থারের কাজ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ইট ও বালু দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে ছোট যানবাহন চলাচলের উপযোগী হবে। আগামীতে বৃহৎ আকারে প্রকল্পের মাধ্যমে পুরো সড়কের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। প্রাথমিক পর্যায়ে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন হেরিন খান-এর দেয়া বরাদ্দে কাজ শুরু হয়েছে। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে এলাকাবাসী। আমরা চাই পুরো সড়ক উন্নতমানের কার্যক্রমের মাধ্যমে যান চলাচলের উপযোগী করা হোক। তাহলে এখানকার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।

মাদারীপুর সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন জানান, সড়কটির জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কার্যক্রম চলমান। এটি বাস্তবায়ন হলে ওই এলাকার মানুষের আর কোনো কষ্ট থাকবে না।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামের সড়কের বেহাল অবস্থা নিয়ে এর আগে একাধিকবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সড়কটি পুরোপুরি সংস্কার করার জন্য তড়িৎগতিতে কাজ এগিয়ে যাচ্ছে। বরাদ্দ পেলেই শুরু হবে এর কার্যক্রম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা