সারাদেশ

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকির মুখে পড়েছে। বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি সংলগ্ন পদ্মা নদীর এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামবাসীর ব্যানারে।

মানববন্ধনে একাধিক বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদ্মার ভাঙন চললেও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে হাজারো পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় মানবেতর জীবনযাপন করছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো জনপদ, ফসলি জমি এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও শিলই ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুব হাসান সোহাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন বেপারী, মো. পিয়ার হোসেন বেপারী, মো. মহি মল্লিক, মুফতী আবু সাইদ, মো. ইকবাল খান প্রমুখ।

বক্তারা আরও বলেন, অবিলম্বে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ও কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শিলই ইউনিয়নের মানুষকে পদ্মার অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষা করতে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা