সারাদেশ

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শকুনি এলাকার সোহরাব চৌকিদারের ছেলে হাবিবুল্লাহ এবং একই এলাকার চুন্নু হাওলাদারের ছেলে শামিম হাওলাদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শকুনি এলাকায় অবস্থিত জেএস মার্কেটিং ফিডিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন খাদ্যসামগ্রী বাজারজাত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।জব্দ করা পণ্যের মধ্যে ছিল ভোজ্য তেল, ডাল, চিনি, সাবানের গুঁড়া, ডিশ ওয়াশিং বার, পোলাওয়ের চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্য। পরে এসব পণ্য জব্দ করে ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় প্রতিষ্ঠানের মালিক জুয়েলকে আটক এবং প্রতিষ্ঠানটির গোডাউন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা