সারাদেশ

মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ নিয়ে পালানো আসামি ৩ ঘণ্টা পর গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামি হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়া তিন ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, ২৭ জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ জানতে পারে যে, শ্রীনগর থানার সন্ত্রাস দমন আইনে- মামলা নং-২৫(৮)২৫ এর তদন্তে প্রাপ্ত আসামি শ্রীনগর থানার বীরতারা গ্রামের মানিক শেখের ছেলে সাব্বির শেখ (৩৫) নিজ বাড়িতে অবস্থান করছেন।

পরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জকে অবহিত করে, থানার মোবাইল টিম ও ফোর্সসহ সাত সদস্যের একটি দল রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে সাব্বির শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার দুই হাতে হ্যান্ডকাফ পরানো হয়।

পুলিশ আরও জানায়, আটকের পর আসামির পরিবারের লোকজন উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে অতিরিক্ত লোকজনের ভিড় ও তর্ক-বিতর্কের সুযোগ নিয়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পুলিশের চোখ ফাঁক দিয়ে কৌশলে পালিয়ে যায় সাব্বির শেখ।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল), শ্রীনগর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একাধিক টিম সাব্বির শেখ কে পুনরায় ধরতে অভিযান শুরু করে।

শ্রীনগর থানার (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পলায়নের পর পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে বীরতারা বাজারে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামি সাব্বির শেখকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের টিম। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা