সারাদেশ

 মোংলা নদীতে দুই ফেরী উদ্বোধন: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

মোংলা প্রতিনিধি

মোংলা নদীতে ফেরি সংকট এবং এর ফলে সৃষ্ট দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। সাধারণ মানুষ, মোংলা বন্দর, এবং ইপিজেডের শ্রমিকদের যাতায়াত দুর্ভোগ কমাতে মোংলা নদীতে এখন সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) দুটি ফেরি চলাচল চালু হয়েছে।

পূর্বে ২০০৩ সালে ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে কেবল নির্দিষ্ট সময়েই ফেরি চলত, বাকি সময় বন্ধ থাকতো। কিন্তু জোয়ার-ভাটার এই সীমাবদ্ধতা দূর করে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ফেরি সার্ভিস চালু করায় যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সহজ ও দ্রুত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে এই ফেরী সার্ভিস উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবী হাজার হাজার মানুষের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হলো। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। তখন থেকে শুধুমাত্র জোয়ারের সময় ফেরি চলতো। বাকি সময় ফেরি বন্ধ থাকত। তাই এখন থেকে দুইটি ফেরি ২৪ ঘন্টা চলাচল করবে। ফেরি ঘাটে অবশ্যই ভাড়ার চার্ট রেট থাকতে হবে, চার্ট রেট না টাঙালে কেউ ভাড়া দেবেন না। কারণ সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সুবিধা হবে। এছাড়া মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াতসহ কৃষিপণ্য পরিবহন সহজতর হবে। এর ফলে ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা