সারাদেশ

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মণিপুর ও খানপুর সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে প্রায় ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ২৯ বিজিবির আওতাধীন মণিপুর ও খানপুর বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও ফেনসিডিল জাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।

অভিযান চলাকালে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক, অবৈধ পণ্য ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে নজরদারির পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ যেন না ঘটে, সে বিষয়েও বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান চোরাচালান ও মাদক পাচার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা