সারাদেশ

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি এবং জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ছয়জন পেশাদার জুয়ারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ১৩ জুন দুপুর ১টা ৫ মিনিটে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াসিন আরাফাত (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মাসুমা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ১৪ জুন রাত সাড়ে ৩টার দিকে সাভার থানার পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জন পেশাদার জুয়ারিকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খোকন (৫০), মো. রাশেদ (৪০), মনির (৪৭), রবিন (২৫), সিনবাদ (২৬) এবং মো. খোকন হোসেন (৪১)।

অভিযানকালে তাদের কাছ থেকে এক বান্ডিল ৫২টি তাস, পাঁচ বান্ডিল ইনটেক তাস, জুয়া খেলার নগদ ১১ হাজার ৫৫০ টাকা এবং একটি প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ছয় জুয়ারির বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ দমনে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা