সারাদেশ

দগ্ধ স্বপ্ন: আশুলিয়ায় পুড়ে গেল ১৭ দোকান

সান নিউজ অনলাইন

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭ দোকান, ক্ষতি প্রায় ২ কোটি টাকা।

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাইব্রেরি, মুদি, কাপড় ও জুতার দোকানসহ অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ডিইপিজেড ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের উৎস বৈদ্যুতিক গোলযোগ বলে সন্দেহ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তারা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। অধিকাংশ দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ টাকার উপরে, সামি লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন দাবি করেন, তার দোকানে এক কোটির বেশি টাকার মাল ছিল।

ভুক্তভোগীরা সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা