সারাদেশ
মাদারীপুরে ৩ জনের মরদেহ উদ্ধার

ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা

​মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া একই পরিবারের তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

​মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

​এর আগে, গত রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—মাদারীপুরের কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের মেয়ে জেমি দাস। তারা ওই বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার ‘বৃষ্টি’ নামের এক কিশোরীর সঠিক কোনো অভিভাবক না থাকায় এবং তার নিরাপত্তার স্বার্থে তাকে ফরিদপুরের সেফ কাস্টডিতে (নিরাপদ হেফাজত) পাঠানো হয়েছে।

এই ঘটনার পর থেকেই রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যেই সিআইডি, র‌্যাব ও পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাদের সুনির্দিষ্ট তদন্ত চলমান রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা