সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী বাবা–ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে শহরের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেন।

নিহত দুজন হলেন হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর এলাকার ব্যবসায়ী আবদুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে জাকির হোসেন মোটরসাইকেল চালিয়ে তার বাবাকে নিয়ে শহরের ধুলিয়াখাল এলাকায় যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি শহরের বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা ত্রুটিপূর্ণ একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে বাবা–ছেলে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাবা–ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন বাবা ও ছেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা